গর্ভবতী হয়েছেন বলিউড নায়িকা নেহা ধুপিয়া - গ্লোব নিউজ বিডি

 গতকাল তিনি টুইটারে লেখেন, "ওই তো রেফ্রিজারেটর, পাঁচটি মুঞ্চ খেলাম। সারা বাড়ির সবাই এখন ঘুমিয়ে আছে। আপনারা এটাকে গভীর রাতের পানাহার বলতে পারেন, অথবা বলতে পারেন সকালের খাবার একটু আগে ভাগেই খেয়ে নেওয়া। কিন্তু আমি এটাকে বলি গর্ভকালীন পরিস্থিতি।"

গর্ভবতী নেহা ধুপিয়া
এদিকে চলছে আন্তর্জাতিক মাতৃদুগ্ধ পান সপ্তাহ। গত ১ আগষ্ট শুরু হওয়া এই উদযাপনে অংশ নিয়েছে বিশ্বের ১২০ টিরও বেশী দেশ। এটি চলবে আগামী ৭ আগষ্ট পর্যন্ত। ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ডে উপলক্ষ্যে নেহা ধুপিয়া ফ্রিডম টু ফিড নামে একটি উদ্যোগ নিয়েছেন, যা দ্বারা তিনি জনসমক্ষে সন্তানকে বুকের দুধ পান করানোর বিষয়টিকে স্বাভাবিক ভাবে দেখতে মানুষকে উৎসাহিত করে চলেছেন।
বুকের দুধ খাওয়ানোর ছবি
জানা যায়, সম্প্রতি মিমি সিনেমায় গর্ভধারনকে নতুনভাবে উপস্থাপন করা হলে সিনেমাটি দেখে আবেগময় প্রতিক্রিয়া জানান নেহা ধুপিয়া‌। এরপর থেকে নিজের গর্ভধারন নিয়ে প্রায়ই মিডিয়ায় কথা বলতে দেখা যাচ্ছে তাকে।

মন্তব্যসমূহ