ভূয়া সংবাদে বিরক্তি প্রকাশ করলেন সালমা আক্তার - গ্লোব নিউজ বিডি

ক্লোজ আপ ওয়ান তারকা হিসেবে পরিচিত কণ্ঠশিল্পী সালমা আক্তারকে নিয়ে সম্প্রতি দুটি অনলাইন নিউজ পেপার ভূয়া সংবাদ প্রচার করে।

সালমা আক্তারকে নিয়ে ভূয়া নিউজ

একটিতে লেখা হয় স্বামীর সঙ্গে লন্ডনে যাচ্ছেন তিনি, অন্যটিতে লেখা হয় আবারও বিয়ে করতে চলেছেন তিনি। দুটি সংবাদই মিথ্যা বলে জানান সালমা আক্তার।
সালমা আক্তারকে নিয়ে ভূয়া নিউজ করলো
সালমা ফেসবুকে লেখেন, "এদের কি করতে মন চায় বলেন তো! এই ধরনের নিউজ করার মানে কি? ভাই তোদের মা বোন নাই? একজন লন্ডন পাঠাই দিলো আরেক জন বিয়ে। ট্রেন্ডিং নিউজ, এক বাপের সন্তান হলে এগুলা বন্ধ করেন? না হলে অন্যকে পচাতে গিয়ে দেখবেন নিজে আর নিজের পরিবার নিয়ে পচে গেছেন?? অভিশাপ তোদের জন্য, টাকা তোরা কবরে নিয়ে যাস।"


মন্তব্যসমূহ