বিশ্ব পানি সপ্তাহ উপলক্ষ্যে পানি সঞ্চয়ের অনুরোধ জানালেন অক্ষয় কুমার - গ্লোব নিউজ বিডি
আজ অক্ষয়কুমার টুইটারে একটি ভিডিও পোষ্ট করেন। তিনি লেখেন, "পানি ছাড়া জীবন অসম্ভব! এবারের বিশ্ব পানি সপ্তাহে আসুন আমরা সবাই পৃথিবীর এই গুরুত্বপূর্ণ সম্পদকে সংরক্ষণ করার অঙ্গীকার করি। হারপিক ইন্ডিয়ার উদ্যোগ মিশন পানির সাথে উন্নত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য সবচে বড় জল সংরক্ষণ অভিযানে আমার সাথে যোগ দিন।"
অক্ষয় আরো বলেন, "কখনো ভেবে দেখেছেন, পানি ছাড়া কাপড় কিভাবে ধোবেন? বাসন মাজবেন কিভাবে? ঘর মুছবেন কিভাবে? আপনার টয়লেট ও বাথরুম পরিস্কার রাখবেন কি করে? একথা তো আপনিও বোঝেন যে, পানি থাকলে তবেই পরিচ্ছন্নতা থাকবে। আসুন সবাই মিলে পানি বাচানোর জন্য পদক্ষেপ নেই, যাতে সুস্থ থাকে হিন্দুস্তান। মনে রাখবেন, জীবন বাঁচানোর জন্য পরিচ্ছন্নতা এবং পানি দুটোরই দরকার আছে।"জানা যায়, বিশ্ব পানি সপ্তাহ সর্বপ্রথম উদযাপিত হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। বর্তমানে বিশ্বের প্রায় দেড় শতাধিক দেশ আন্তর্জাতিক পানি সপ্তাহ উদযাপন করে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!