মুম্বাই গিয়ে মদের দোকানে গেলেন মিথিলা ও সৃজিত - গ্লোব নিউজ বিডি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। জনপ্রিয়তার দিক থেকে পরীমনির পরেই যার স্থান। একসময় ছিলেন স্বনামধন্য অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসানের বউ। ব্র্যাকে কাজ করার সুবাদে যিনি ঘুরে বেড়িয়েছেন এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ। তার সর্বশেষ পরিচয় তিনি ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মূখার্জীর বউ।
সৃজিত মিথিলা ও আইরা
সিনেমার কাজে বেশ কিছুদিন হলো মুম্বাইতে রয়েছেন সৃজিত। সঙ্গে রয়েছে মিথিলা ও তার আগের পক্ষের মেয়ে আইরা। ছবিতে দেখা যাচ্ছে, আইরাকে নিয়েই মদের দোকানে গেছেন তারা। আর এদিকে আইরাও খুশীতে আটখানা। সৃজিত তার জিনগত বাবা না হলেও সৃজিতের কাধে চড়ে দিব্যি খেলে বেড়াচ্ছে সে।
সৃজিতের কাধে আইরা
জানা যায়, মিথিলাকে নিয়ে সৃজিত মুম্বাইয়ের স্বনামধন্য তারকাদের বাসায় বাসায় ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি জনপ্রিয় বলিউড প্লেব্যাক সিঙ্গার সোনু নিগামের বাসাতেও গিয়েছিলেন তারা।

মন্তব্যসমূহ