কৌশিক গাঙ্গুলীর সিনেমায় আবারও অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন পরমব্রত - গ্লোব নিউজ বিডি

 আজ চৌঠা আগষ্ট, বিনোদন জগতের কয়েকজন স্বনামধন্য মানুষের জন্মদিন। তাদের মধ্যে রয়েছেন সংগীত শিল্পী কিশোর কুমার, টিভি উপস্থাপক মনিশ পাল, পরিচালক কৌশিক গাঙ্গুলী সহ আরো অনেকে। আজ কৌশিক গাঙ্গুলীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই ছবিটি আপলোড করেন পরমব্রত চট্টোপাধ্যায়।

কৌশিক গাঙ্গুলি ও পরমব্রত চট্টোপাধ্যায়
ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, "জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা পাঠাই তোমায় কৌশিক দা ! খুব ভালো থেকো ! আবার এক সঙ্গে হওয়া যাক শিগগির ! কি বলো ?" এদিকে টলিউডেরই আরেক স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী এই ছবিটি আপলোড করেন।
কৌশিক গাঙ্গুলী ও প্রসেনজিৎ চক্রবর্তী

তিনি লেখেন, "জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা কৌশিক, তোর অনন্য দৃষ্টিকোণ প্রকাশ পেতে থাকুক তোর কাজে" জানা যায়, সম্প্রতি কৌশিক গাঙ্গুলি পরিচালিত দৃষ্টিকোন সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ।



 ⁦


মন্তব্যসমূহ