আফগানিস্তান জঙ্গীদের দখলে চলে যাওয়ায় শোক নেমে এসেছে তারকাদের মধ্যে - গ্লোব নিউজ বিডি
আজ সকালে তালেবান সমর্থক জঙ্গীরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। দেশটির প্রেসিডেন্ট কোনোমতে দেশ ছেড়ে পালিয়ে বেঁচেছেন। অসংখ্য সাধারণ মানুষ পালানোর জন্য কাবুল বিমানবন্দরে ভিড় করে। ঠেলাঠেলি করে বিমানে উঠতে গিয়ে আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। অনেকেই পালাতে পারেননি। এদিকে কাবুলগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আমিরাত এয়ারলাইন্স, ফ্লাই দুবাই সহ বেশ কয়েকটি বিমান সংস্থা।
জনগণের দেশ ছেড়ে পালানোর একটি ভিডিও শেয়ার করে আফতাব শিবদাসানি আজ লেখেন, "আফগানিস্তানের জনগণের এই দুর্দশা দেখে আমার হৃদয় ভেঙে গেছে। আমি এমনটা আশা করিনি।"এদিকে তালেবানের উত্থানে দেশটির স্কুল কলেজে আগের মতো নারীদের শিক্ষাগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে দেখে শোক প্রকাশ করে ব্র্যাক এর কর্মী রাফিয়াত রশীদ মিথিলা লেখেন, "এটা খুবই দুঃখজনক! এতগুলো বছর আমরা আফগানিস্তানে নারী শিক্ষা চালুর জন্য শ্রম দিলাম। সবই কি বিফলে যাবে? হায়রে আফগানিস্তান!"জানা যায়, আফগানিস্তানের বিপুল সংখ্যক মানুষ এখন জঙ্গীদের হাতে প্রাণনাশের আশংকায় ভুগছেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!