রক্ষাবন্ধন সিনেমার মুম্বাই পর্বের শ্যূটিং শেষ করলেন অক্ষয় | গ্লোব নিউজ বিডি

 বলিউডে প্রায় ৩০ বছরের ক্যারিয়ার চলছে অক্ষয় কুমারের। কিছুটা কমেডী ধাচের এই নায়ক বর্তমানে কাজ করছেন আনান্দ এল রায় পরিচালিত রক্ষাবন্ধন নামের একটি মুভিতে।

অক্ষয়, ভূমি এবং আনান্দ
আজ অক্ষয় টুইটারে লেখেন, "আমি ইতিমধ্যেই দিল্লীর চাঁদনীচক সড়কে হাটাহাটি মিস করতে আরম্ভ করেছি। যদিও এটা ছিলো একটি কৃত্রিম চাঁদনী চক, যা মুম্বাইতে বানানো হয়েছিলো। আপনি এটাকে এতটাই বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন যে তা বাস্তব মনে হচ্ছিলো। প্রণাম জানাচ্ছি সেট ডিজাইনার সুমিত বসুকে। সেইসাথে আমার আশ্চর্যজনক সহ অভিনেত্রী ভূমি পেদনেকারকে ধন্যবাদ জানাই, তার দক্ষ অভিনয় আমাদের মধ্যে সু-সামঞ্জস্য তৈরী করেছিলো।"
অক্ষয়, ভূমি ও আনান্দ
অক্ষয় আরো লেখেন, "পরিচালক আনান্দ এল রায় স্যার, আপনার কথা আর কীই বা বলবো। আপনি একজন জাদুকর। আজ আমরা যখন রক্ষাবন্ধনের মুম্বাই সেট ত্যাগ করছি, আমি জানি যে, এখান থেকে আমি আরো ভালো একজন অভিনেতা হয়ে বেরোলাম।"
আনান্দ এবং অক্ষয়
জানা যায়, গত জুন মাসে মুম্বাইতে রক্ষাবন্ধন সিনেমার একটি অংশের শ্যূটিং শুরু হয়েছিলো। আজ এখানে প্যাকআপ হওয়ার পর অন্য স্থানে আরো শ্যূটিং হবে।

মন্তব্যসমূহ