আসছে ভুল ভুলাইয়া সিনেমার পার্ট টু - গ্লোব নিউজ বিডি
২০০৭ সালে স্বনামধন্য পরিচালক প্রিয়দর্শন বানান ভুল ভুলাইয়া নামের ভৌতিক কমেডি ধাচের একটি মুভি। এক যুগ পরে আনিস বাজমী বানাচ্ছেন এটির সিকুয়েল। পার্ট টু তে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, টাবু, কিয়ারা আদভানি সহ আরো অনেকে। ২০১৯ সালের অক্টোবরে এটির শ্যূটিং শুরু হলেও চলমান করোনা পরিস্থিতিতে আজো নির্মাণকাজ শেষ হয়নি। লকডাউনে দীর্ঘদিন শ্যূটিং বন্ধ ছিলো।
আজ কার্তিক আরিয়ান শ্যূটিং স্পটে টাবুর সাথে একটি সেলফি তুলে আপলোড করেন টুইটারে। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, "আবারও শুরু হলো ভুলভুলাইয়া টু সিনেমার শ্যূটিং।" ছবিটিতে দেখা যায়, একটি পুরাণা আমলের কাঠের দেয়ালের সামনে দাড়িয়ে আছেন দুজন।জানা যায়, ভূষণ কুমার এবং কৃষাণ কুমার প্রযোজিত এই ছবিটি চলতি বছর নভেম্বরের ১৯ তারিখে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!