মুম্বাই চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হলেন প্রিয়াঙ্কা চোপড়া - গ্লোব নিউজ বিডি
আগামী বছর মার্চ মাসের ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত মুম্বাইতে চলবে জিয়ো মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল। এতে অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র সমালোচক, অভিনেতা, পরিচালক, দর্শক ও ক্যামেরার পিছনে কাজ করা চলচ্চিত্র কর্মীরা।
এ উৎসবের চেয়ার পার্সনের দায়িত্ব পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া অন্য বিচারকরা হলেন শিবেন্দ্র সিং দুঙ্গারপুর এবং অঞ্জলী মেনন। আজ প্রিয়াঙ্কা টুইটারে প্রখ্যাত আমেরিকান চলচ্চিত্রকার মার্টিন স্করসিস এর একটি উক্তি দিয়ে লেখেন, "বিগত যেকোনো সময়ের তুলনায় এখন আমাদের একে অন্যের সাথে বেশী কথা বলা দরকার, একে অন্যের কথা শোনা দরকার, যাতে আমরা বুঝি আমরা জগতকে কিভাবে দেখছি। আর এটা করার সবসেরা মাধ্যম হলো সিনেমা। এই কথাটি আমি মাথায় রাখবো। আমি মুম্বাই চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় গর্ববোধ করছি।"জানা যায়, মামি হিসেবে সংক্ষিপ্ত মুম্বাই একাডেমী অফ মুভিং ইমেজের সাবেক চেয়ারপার্সন ছিলেন দীপিকা পাডুকোন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!