আগামী এপ্রিলে মুক্তি পাবে কেজিএফ চ্যাপ্টার টু - গ্লোব নিউজ বিডি
কানাড়া ভাষায় নির্মিতব্য এই সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন স্বনামধন্য পরিচালক প্রশান্ত নীল। এটি একই নামের ফিল্ম কেজিএফ চ্যাপ্টার ওয়ানের সিকুয়েল, যা ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো। বর্তমানে দুর্দান্ত অ্যাকশন সম্বলিত এ সিনেমাটির দ্বিতীয় পর্বের শ্যূটিং চলছে।এতে অভিনয় করছেন ইয়াশ, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, অনন্ত নাগ, অচ্ছুত কুমার, শ্রীনিধি শেটি, মালবিকা অবিনাশ, ঈশ্বরী রাও, রমেশ রাও সহ আরো অনেকে। আজ সঞ্জয় দত্ত টুইটারে লেখেন, "করোনাসৃষ্ট আজকের এই অনিশ্চয়তা কেবল আমাদের সংকল্পকে বিলম্বিত করতে পারবে, কিন্তু যা ঘটার তা প্রতিশ্রুতি অনুযায়ী ঘটবেই। আমরা ২০২২ সালের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছি।"জানা যায়, একশো কোটি টাকা ব্যায়ে নির্মিত এ সিনেমাটি কানাড়া ভাষায় নির্মিত সর্বাপেক্ষা ব্যায়বহুল সিনেমা। করোনা ভাইরাসের কারণে এটি মুক্তির তারিখ পরপর তিনবার পেছানো হয়েছে। প্রথমে তারিখ ঘোষণা করা হয় ২০২০ সালের ২৩ অক্টোবর, এরপর তারিখ পিছিয়ে ২০২১ সালের ১৬ জুলাই এবং সবশেষ এই তারিখ পিছিয়ে ২০২২ সালের এপ্রিলে নেওয়া হলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!