রাজনৈতিক দায় দায়িত্ব নিয়ে ব্যাস্ত চিত্রনায়ক সোহম চক্রবর্তী - গ্লোব নিউজ বিডি
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি টলিউড নায়ক সোহম চক্রবর্তীকে বর্তমানে ফিল্মে তেমন একটা দেখা না গেলেও প্রায়ই বিভিন্ন মিটিং মিছিলে দেখা যাচ্ছে।
গত শুক্রবার তিনি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূল সমর্থকদের নিয়ে একটি সাগঠনিক বৈঠক করেন। সোহমের আপলোড করা কিছু ছবিতে দেখা যায়, ভগবানপুরের এলাকাবাসী মনযোগ দিয়ে তার কথা শুনছে।এর আগে তিনি চণ্ডীপুর বিধানসভার বৃন্দাবনপুরে চাকনান তরুণদল ক্লাবের রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন। রক্তদান শিবিরের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, "সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ ও অভিনন্দন, যারা এই মহৎ প্রচেষ্টায় এগিয়ে এসেছেন।"এদিকে দলের সহ সভাপতিকে নিজ এলাকায় পেয়ে তার সাথে সেলফি তোলেন এবং থাকে শুভেচ্ছা স্মারক উপহার দেন চাকনান তরুণদল ক্লাবের যুবকরা।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!