মাসিক হার্পার্স বাজারের কভারে স্থান পেলেন অর্জুন ও জাহ্নবী কাপুর - গ্লোব নিউজ বিডি
মেয়েদের ফ্যাশন বিষয়ক আমেরিকার সর্বপ্রথম মাসিক পত্রিকা হার্পার্স বাজার। নিউইয়র্ক শহরের ম্যানহাটন থেকে প্রকাশিত এই পত্রিকাটি ১৮৬৭ সালে যাত্রা আরম্ভ করে একশো বছরেরও বেশী সময় ধরে তাদের প্রকাশনা অব্যাহত রেখেছে।
প্রতিমাসে বিশ্বের খ্যাতিমান তারকাদের ছবি দিয়ে কভার ডিজাইন করে হার্পার্স বাজার পত্রিকাটি। এ মাসে তারা কভারে রেখেছে বলিউডের সহোদর ভাইবোন অর্জুন কাপুর এবং জাহ্নবী কাপুরকে।অর্জুন কাপুর গতকাল ফেসবুকে এই ছবিটি শেয়ার করে লেখেন, "যাইহোক, জাহ্নবী কাপুর পৃথিবীর সবচে ভালো ভাই পেয়েছে, যে কিনা সারাক্ষণ তার পেছনে ছায়ার মতো দাড়িয়ে থাকে।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!