শীগগীরই জানা যাবে স্ট্রেঞ্জার থিংস চতুর্থ মৌসুমের মুক্তির তারিখ - গ্লোব নিউজ বিডি

 আমেরিকান এই টিভি সিরিজটির প্রথম মৌসুম প্রচারিত হয়েছিলো ২০১৬ সালের জুলাই মাসে। এ পর্যন্ত তিনটি মৌসুম প্রচারিত হয়েছে। কিশোর কিশোরীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি।

স্ট্রেঞ্জার থিংস টিভি সিরিজের পোষ্টার

আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে, যেখানে মাইকেল জ্যাকসন জন্মেছিলেন, সেখানকার একটি ছোট্ট শহর থেকে হঠাৎ একটি ছেলে হারিয়ে যায়। তার সন্ধান করতে গিয়ে এমন কিছু গোপন বৈজ্ঞানিক পরীক্ষা নিরিক্ষার খবর ফাঁস হয়, যা শুনে সবার চোখ কপালে উঠে যায়। আর সেইসাথে অতিপ্রাকৃত শক্তিসম্পন্ন অদ্ভূত একটি মেয়েকে খুজে পাওয়া যায়।

স্ট্রেঞ্জার থিংস টিভি সিরিজের পোষ্টার
এই সিরিজটির প্রযোজক শন লেভি গতকাল জানান, শীগগীরই দি ডাফার ব্রাদার্স পরিচালিত বৈজ্ঞানিক কল্পকাহিনী স্ট্রেঞ্জার থিংস এর চতুর্থ মৌসুম নেটফ্লিক্সে ছাড়া হবে।

মন্তব্যসমূহ