ছোটবোনের জন্মদিনে পুরাণো দিনের ছবি শেয়ার করলেন কুনাল কেম্মু - গ্লোব নিউজ বিডি
কুনালের বয়স আটত্রিশ চলছে, আর তার ছোটবোন কারিশমা কেম্মুর চলছে বত্রিশ বছর। আজ কুনাল টুইটারে তার বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি পোষ্ট করেন। একটি ছবিতে দেখা যায় কুনাল তার ছোটবোনকে মিনি বাথটাবে গোসল করিয়ে দিচ্ছেন। একেবারেই শিশুকালের ছবি এটি।
অন্য আরেকটি ছবিতে দেখা যায় দুই ভাইবোন স্কুলের ইউনিফর্ম পরে সেজেগুজে রেডী হয়েছেন স্কুলে যাওয়ার জন্য। এই ছবিটিতে দুজনেই অনেকটা বড় হয়ে উঠেছেন। তবে এই বয়সে কুনাল বেশী বেশী রোদে খেলাধুলা করার কারনে কিছুটা শুকিয়ে গেছেন।জানা যায়, কুনাল সাইফ আলী খানের ছোট বোন সোহা আলী খানকে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের একটি মেয়েও রয়েছে যার বয়স দুই বছর।সম্প্রতি কুনাল ইন্সটাগ্রামে মেয়ের সাথে একটি ছবি আপলোড করেন, যেখানে দেখা যায় বাপ-মেয়ে জানালার ধারে বসে গল্প করছেন। কুনাল লেখেন, "আমার মেয়ের সাথে প্রথম গল্প করছি। এজন্য আমাকে দুই বছর অপেক্ষা করতে হয়েছে।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!