অনুপম খের এবারে বই উপহার দিলেন রবার্ট দে নিরো কে - গ্লোব নিউজ বিডি

 জিন্দেগী কা সাফার নামক উপস্থাপনা নিয়ে বেশ কিছুদিন হলো আমেরিকার বড় বড় শহরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন অনুপম। সঙ্গে আছে নিজের লেখা বইয়ের কয়েকশো কপি। বক্তব্য দেওয়ার পাশাপাশি স্বনামধন্য লোকদের হাতে বই তুলে দিচ্ছেন তিনি। এবারে প্রখ্যাত আমেরিকান অভিনেতা রবার্ট দে নিরোকেও নিস্তার দিলেননা তিনি।

অনুপম খের ও রবার্ট দে নিরো
গতকাল নিউইয়র্কের দি গ্রীনউইচ হোটেলে তিনি গডফাদার হিসেবে পরিচিত রবার্ট দে নিরোকে নিজের লেখা বই তুলে দেন। এসময় নিরো তাকে অনেক সুস্বাদু খাবার খাওয়ান।
রবার্ট দে নিরো
জানা যায়, রবার্ট দে নিরো ১৯৭৪ সালে মারিও পুজোর উপন্যাস অবলম্বনে নির্মিত দি গডফাদার পার্ট টু সিনেমাতে অভিনয় করে বিশ্বজোড়া গডফাদার হিসেবে দর্শকের কাছে পরিচিত হন। এরপরে বহু সিনেমায় বহু চরিত্রে অভিনয় করলেও দর্শক তার গডফাদার রুপটিকেই মনে রেখেছে।

মন্তব্যসমূহ