ফাযলামি করতে গিয়ে বানরের কামড় খেলেন মাহিয়া মাহি - গ্লোব নিউজ বিডি

 ঢালিউডের জনপ্রিয় এই নায়িকার রয়েছে পোষা প্রাণীর প্রতি বিশেষ দুর্বলতা। তিনি একটি কালো রঙয়ের কুকুর কিনেছেন যার নাম রেখেছেন টোকিও। এছাড়া তার একটি বানরও রয়েছে যার নাম লাইলি। আজ মাহি প্রাণী দুটির মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, কুকুরটি বানরটিকে কামড়াতে গেলে ক্ষেপে যায় বানর।

বানরের কামড় খেলেন মাহিয়া মাহি
লাইলি নামের এ বানরটি অত্যন্ত বুদ্ধিমান। সে প্রথমে কিছুক্ষণ কুকুরটিকে বাধা দেবার চেষ্টা করলেও একসময় সে বুঝতে পারে, আসল নাটের গুরু হচ্ছে মাহি। তখন সে দৌড়ে এসে মাহির পায়ে কামড় বসিয়ে দেয়। মাহি এবার ব্যাথায় আহ করে ওঠেন। তখন মাহি বলেন, "আমি তোকে খাওয়াই পরাই, আর তুই আমাকেই কামড় দিলি।"
বাইক চালাচ্ছেন মাহিয়া মাহি
জানা যায়, জনপ্রিয় এই নায়িকা প্রায়ই দুষ্টামি করে নানা অদ্ভূত কর্মকান্ড করেন এবং তার ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তিনি তার আর ওয়ান ফাইভ মোটরসাইকেলটি চালাতে গিয়ে বেশ কয়েকবার পড়ে গিয়ে ব্যাথা পান। এই ভিডিওটিও ফেসবুকে শেয়ার করেন মাহিয়া মাহি।

মন্তব্যসমূহ