ইংল্যান্ডে খেলা দেখতে গিয়ে ক্রিকেট তারকাদের সাথে সাক্ষাত করলেন আফতাব শিবদাসানি - গ্লোব নিউজ বিডি
গতকাল ভারত বনাম ইংল্যান্ড খেলার কিছু ছবি পোষ্ট করে আফতাব লেখেন, "ক্রিকেটের জন্মভূমিতে এসে খেলা দেখছি। আমি গর্বিত।"
লন্ডনের সেন্ট জনস উড এলাকায় অবস্থিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড নামের এই স্টেডিয়ামে রয়েছে পৃথিবীর প্রাচীনতম খেলাধূলার জাদুঘর। মাঠটিতে ভারত বনাম ইংল্যান্ড খেলা চলাকালে সেখানে উপস্থিত থাকা স্বনামধন্য খেলোয়াড় সৌরভ গাঙ্গুলী ও কুমার সাঙ্গাকারার সাথে দেখা করেন আফতাব শিবদাসানি।জানা যায়, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত এই খেলায় শেষ পর্যন্ত ভারত ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!