দুই যুগ পরেও অক্ষত বলিউড নায়িকা সোনালীর জ্যাকেট - গ্লোব নিউজ বিডি

 আজ সোনালী বেন্দ্রে ব্যাহেল একটি পিংক কালারের লম্বা জ্যাকেট পড়ে বেশ কয়েকটি ছবি আপলোড দেন। ছবিগুলো দেখে মনে হতে পারে লেটেষ্ট মডেলের কোনো পোশাক। কিন্তু সোনালী বললেন অন্য কথা।

সোনালী বেন্দ্রে ব্যাহেল
তিনি বলেন, "কিছু জিনিস বয়স হলে আরো ভালো দেখায়। আমি বলছি আমার এই জ্যাকেটটির কথা। স্বানামধন্য ফ্যাশন ডিজাইনার রোহিত বাল প্রায় দুই যুগ আগে এটি আমাকে বানিয়ে দিয়েছিলেন। আমি এটা আবারও পড়তে পেরেছি, ভীষণ ভালো লাগছেপুরাতন জিনিসপত্র আমার খুব প্রিয়।"
রোহিত, সোনালী, শাহরুখ
আজকের এসব ছবির সাথে সোনালী দুই যুগ আগের এই ছবিটিও আপলোড করেন। তিনি জানান, এই ছবিতে তার একপাশে রয়েছেন রোহিত বাল এবং অন্যপাশে শাহরুখ খান।

মন্তব্যসমূহ