লকডাউনের প্রভাব সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন কাজল - গ্লোব নিউজ বিডি

করোনা ভাইরাস আসার পর থেকে একের পর এক লকডাউন লেগেই আছে। এতে খেটে খাওয়া দিনমজুর মানুষরা যেমন প্রভাবিত হয়েছেন, তেমনি চিত্রজগত সহ বিভিন্ন অভিজাত পেশার লোকেরাও নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিতে বাধ্য হয়েছেন। আজ এক টুইটার বার্তায় এমনটাই জানালেন জনপ্রিয় বলিউড নায়িকা কাজল।

বলিউড নায়িকা কাজল
তিনি লেখেন, "লকডাউন পরিস্থিতি আমাদেরকে অনেকটাই পাল্টে দিয়েছে। মানে আমি বোঝাতে চাচ্ছি, কে ভেবেছিলো যে কাজে ফিরে আসাটা আমাদের মনে বাড়ি ফেরার অনুভূতি জাগাবে? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। যাইহোক, আজ জয়ালুকাস নামে একটি গহনার বিজ্ঞাপনে অভিনয় করলাম।"
কাজল
জানা যায়, কাজল কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন ঘরে বসে থেকে ক্লান্ত হয়ে পড়েছেন। এমতাবস্থায় কাজে ফিরতে পেরে তিনি আনন্দিত। শীগগীরই করোনা পরিস্থিতির অবসান হবে, এমনটাই প্রত্যাশা তার।

মন্তব্যসমূহ