রাখিবন্ধন দিবস উদযাপন করলেন তারকারা - গ্লোব নিউজ বিডি
আজ রক্ষাবন্ধন দিবস। এটি একটি হিন্দু ধর্মীয় রীতি। প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বী বোনেরা তাদের ভাইয়ের হাতে একটি লাল সুতা বেঁধে দেয় এবং তাদের কল্যানের জন্য প্রার্থনা করে। অপরদিকে ভাইয়েরা এদিনে বোনদেরকে উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী দিয়ে থাকে।
দিবসটি উপলক্ষ্যে আজ টলিউড নায়িকা ঋতুপর্ণা ঘোষ টুইটারে তার ভাইয়ের হাতে রাখী পরানোর একটি ছবি শেয়ার করে লেখেন, "ভাইয়ের হাতে রাখী বেঁধে দিলাম। বিশ্বাস এবং ভালবাসার এ বন্ধন চিরদিনের। তোমাকে অনেক ভালবাসি দাদা। তুমি পৃথিবীর সবচে সেরা ভাই। তোমার হৃদয় সবার চেয়ে বড়।"তুষার কাপুর যে ছবিগুলো শেয়ার করেন তাতে দেখা যায় তার বোনের হাতে একটি থালা। তাতে সাজানো আছে রাখী বাঁধার প্রয়োজনীয় সামগ্রী। এছাড়া তুষারের কপালে দেখা যায় তিলক এবং হাতে রাখী বাঁধা রয়েছে। তুষারের বোন একতা কাপুর ভাইয়ের কাধে হাত রেখে দাড়িয়ে আছে। ছবিগুলোর ক্যাপশনে তুষার লেখেন, "ফুলেরা বলে, তারারা বলে, সবাই বলে, আমার বোন হলো হাজারে একটা।"এদিকে জুহি চাওলার শেয়ারকৃত ছবিতে দেখা যায়, তার মেয়ে জাহ্নবী তার ভাইয়ের হাতে রাখী বেঁধে দিচ্ছে। জুহি লেখেন, "শুভ রক্ষাবন্ধন! ভাইবোন হওয়া মানে হলো চিরদিন একে অন্যের পাশে থাকা।"টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী একটি রঙচঙে ফোটোশপ করা ছবি আপলোড করে রাখী বন্ধনের শুভেচাছা জানান।
হেমা মালিনী একটি রাখির ছবি আপলোড করে লেখেন, "শুভ রক্ষাবন্ধন! আমার সকল ভাই এবং সকল বোনকে জানাই অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালবাসা ও শুভকামনা।" এছাড়াও অন্যান্য তারকারা নিজ নিজ উপায়ে দিবসটির শুভেচ্ছা জানান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!