চলচ্চিত্র জগতে তেইশ বছর পূর্ণ হলো প্রীতি জিনতার - গ্লোব নিউজ বিডি
অভিনয়ের এ যাত্রাকে স্মরণ করে আজ টুইটারে প্রীতি লেখেন, "আপনার যদি রঙধনুর পিছে ছোটার অভ্যাস থেকে থাকে তাহলে বৃষ্টিতে ভেজার জন্য প্রস্তুত হয়ে যান। কারণ, বৃষ্টিবিহীন জীবন ছায়াবিহীন সূর্যালোকের মতো। আজ আমি আমার সিনেমা যাত্রার তেইশ বছরে পদার্পণ করলাম। আর আমাকে স্বীকার করতেই হবে, আমি কিছুটা আচ্ছন্ন হয়ে আছি এ যাত্রায় আমার সঙ্গীদের কথা ভেবে, যারা আমার এ যাত্রাকে তাদের উপস্থিতি দ্বারা সমৃদ্ধ করেছে।"
টুইটারে প্রীতি সোলজার সিনেমার পুরস্কার প্রদান অনুষ্ঠাণের ভিডিও আপলোড করে লেখেন, "এই ভিডিওটি আমাকে আমার চলচ্চিত্র যাত্রার প্রথম বছর স্মরণ করিয়ে দেয়, যখন আমি আমার প্রথম পুরস্কারটি পেয়েছিলাম। আমি খুবই চমকে গিয়েছিলাম। এটা একটা স্বপ্নের মতো মনে হয়েছিলো। আমি এ জগতে আছি যাতে আরো বড় স্বপ্ন দেখতে পারি, আরো ভালো সিনেমা উপহার দিতে পারি, একটা জাদুর জগত তৈরী করতে পারি এবং মন থেকে আপনাদের বারবার বিনোদন দিয়ে যেতে পারি।"জানা যায়, প্রীতি জিনতা সোলজার সিনেমাতে অভিনয়ের জন্যই এ পুরস্কারটি পেয়েছিলেন। এতে তার সাথে অভিনয় করেছিলেন ববি দেওল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!