লাইভে এসে শরীরচর্চার গুরুত্ব তুলে ধরলেন পিয়া জান্নাতুল - গ্লোব নিউজ বিডি
গতকাল পিয়া জান্নাতুল একটি ব্যায়ামাগারে গিয়ে তার শরীরচর্চার ভিডিও পোষ্ট করলে এক শ্রেণীর ভক্ত তার ব্যাপক সমালোচনা করেন এবং ছোট ছোট পোশাক পরে ভিডিও করার নিন্দা জানান। তাদেরকে জবাব দিতেই পরবর্তীতে লাইভে আসেন পিয়া জান্নাতুল।
তিনি বলেন, "আমি কিছুদিন আগে গর্ভবতী হয়েছিলাম। সন্তান জন্ম দেওয়ার পর অনেক মোটা হয়ে যাই। আমি যেহেতু মডেল, তাই আমাকে ফিট থাকতে হয়। আর ব্যায়াম করার ভিডিওটি আমি আপনাদের যৌন উত্তেজনা দেওয়ার জন্য পোষ্ট করিনি। আমি চাই গৃহিনীরা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হোক। আমি মনে করি প্রতিটি গৃহিনীর উচিত, ঘরদোর সামলানোর পাশাপাশি টাকা উপার্জন করা। তাহলে তারা স্বামী সন্তানদের প্রিয় হয়ে থাকতে পারবে। আর কাজ করে খাওয়ার জন্য প্রতিটি গৃহিনীকে ব্যায়াম করে ফিট থাকতে হবে।"তিনি আরো বলেন, "গর্ভধারণ কোনো লজ্জা নয়, গর্ভবতী হওয়া একটি গর্বের বিষয়।" জানা যায়, পিয়া জান্নাতুল মডেলিংয়ের পাশাপাশি একজন আইনজীবী হিসেবেও কর্মরত আছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!