মিশু সাব্বিরের নতুন নাটক পাবজি বাবা এখন ইউটিউবে - গ্লোব নিউজ বিডি

গতকাল মিশু সাব্বির তার ভেরিফাইড ফেসবুক পেজে নাটকটির লিংক শেয়ার করেন। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করেছেন পনির খান।
পাবজি বাবা নাটকের পোষ্টার
২০০০ সালে নির্মিত জাপানি সিনেমা ব্যাটেল রয়াল অবলম্বনে ২০১৭ সালে ব্রেন্ডন গ্রীন এবং জ্যাং তাই সিউক পাবজি নামে একটি কম্পিউটার গেম নির্মাণ করেন। এটি পরবর্তীতে অ্যান্ড্রয়েড এবং আইফোনে রিলিজ দেয়া হলে কিশোর কিশোরীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ান এই গেমটি নিয়ে অসংখ্য গান ও শর্টফিল্ম নির্মিত হয়েছে। এবারে পনির খান বানালেন পাবজি বাবা নামের একটি বাংলা নাটক।
পাবজি বাবা নাটকের পোষ্টার
এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তানজিম হাসান অনিক, মাখনুন সুলতানা মাহিমা, সাবিহা জামান, আকাঙ্খা, শোভন, আরিয়ান, প্রত্যয়, আজাহার, রাইসা সহ আরো অনেকে।
ঘটি গরম নাটকের পোষ্টার
এদিকে সম্প্রতি ঘটি গরম নামে আরো একটি নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির। এতে তিনি একজন চানাচুর বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন।


মন্তব্যসমূহ