ফেসবুকে জ্ঞানদাতার সংখ্যা বেড়ে যাওয়ায় তারকাদের বিরক্তি প্রকাশ - গ্লোব নিউজ বিডি

 সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতে এসে অনাকাঙ্খিত ও অযোগ্য লোকেদের কাছ থেকে প্রচুর পরিমানে উপদেশ এবং জ্ঞান পেয়েছেন স্বনামধন্য তারকারা। কেউ কেউ এটাকে ভালো মনে করলেও ক্ষেপে গেছেন অনেকেই।

আসিফ আকবর
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর গতকাল লেখেন, "ফেসবুক জ্ঞানীদের মহাসমারোহে আমি নিতান্তই নগন্য একটা আইটেম। সামাজিক যোগাযোগের এই মাধ্যম ফেসবুক আসলে সমাজে রেষারেষি সৃষ্টির হেডকোয়ার্টারে রুপান্তরিত হয়েছে। এলোপাথারি যুক্তিবাদীদের সাউন্ড গ্রেনেড হামলায় নিজের শিক্ষা প্রায় ভুলে যাওয়ার উপক্রম। যারা ভালবাসেন সঙ্গে থাকুন। যারা ঘৃনা করেন তারা ভদ্রতার সঙ্গে বিরাজমান থাকুন। ফেসবুকে কথা বলা আমার চাকরী না, নিজের মতামত প্রকাশ করি। হিসাব মিলে গেলে দোয়া করার দরকার নেই, না মিললে গালি দিতে থাকুন মনে মনে, কারন এর মাধ্যমে আপনার শিক্ষাদীক্ষা আর বংশ পরিচয় নিজের অজান্তেই প্রকাশিত হয়ে যায়।"
চঞ্চল চৌধুরী
অপরদিকে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী গতকাল লেখেন, "গত কয়েক বছরে দেশে আশংকাজনক হারে জ্ঞানীর সংখ্যা বেড়েছে। যে কোন ইস্যুতে ঘরে বাইরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সকল ক্ষেত্রে জ্ঞানী গিজ গিজ করে। সবাই সব বোঝে। যে কোন বিষয়ে হুট হাট জ্ঞান দিয়ে বসাটা একটা দূরারোগ্য ব্যাধিতে পরিনত হয়েছে। কোথায় জ্ঞান দিচ্ছে, কাকে জ্ঞান দিচ্ছে, কি বিষয়ে জ্ঞান দিচ্ছে, এই বিবেচনা শক্তিটুকুও অধিকাংশেরই নেই, কিন্তু সর্বক্ষণ, সর্বত্র জ্ঞানদানে সকলেই সিদ্ধহস্ত। সকল বিষয়ে অভিজ্ঞ, এত সংখ্যক জ্ঞানীর উৎপত্তির কারনটা জানতে আমার খুব ইচ্ছে হয়।"



মন্তব্যসমূহ