শুক্রবারে কোনো নিয়ম মানতে রাজী নন বুবলী - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। সম্প্রতি তিনি ফেসবুকে কিছু ছবি শেয়ার করে এমন কিছু কথা লেখেন যা দর্শককে অবাক করেছে।
তিনি আজ ফেসবুকে লেখেন, "সপ্তাহে একটি দিন ডায়েট ফায়েট জিম টিম রুটিন ফুটিন না মানলে কি? শুক্রবার হলো খাওয়া দিবস। আমি সবসময়ই একজন ভোজনরসিক।" জানা যায়, বুবলী বিভিন্ন ধরনের চকলেট, নানা প্রকারের ডোনাট এবং পিজ্জা খেতে বেশী পছন্দ করেন। তবে বিশেষ বিশেষ দিনে তিনি নিজ হাতে রান্না করে খেতে পছন্দ করেন।বুবলী যখন রান্না করেন তখন অত্যন্ত যত্নের সাথে রান্না করে তার উপরে বিভিন্ন ফল কেটে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করেন। ফলে এগুলো মজাদার হওয়ার পাশাপাশি দৃষ্টিনন্দনও হয়। সম্প্রতি কোরবানী ঈদ উপলক্ষ্যে বুবলী নিজের হাতে রান্না করেছিলেন বলে জানা গেছে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!