ঐতিহাসিক দুটি সিনেমার আজ জন্মদিন - গ্লোব নিউজ বিডি

 আজ ৫ আগষ্ট। ১৯৬০ সালের আসিফ করিম পরিচালিত মুঘল এ আজম সিনেমাটি আজকের দিনে মুক্তি পায়। এতে অভিনয় করেন দিলীপ কুমার, মধুবালা, পৃথ্বীরাজ কাপুর সহ আরো অনেকে। ষাট বছরেরও বেশী সময় হয়ে গেছে, এখনও এটিকে বলা হয় বলিউডের সর্বকালের সেরা মুভিগুলোর একটি।

মুঘল এ আজম সিনেমার দৃশ্য
এছাড়া সালমান খান, মাধুরী দীক্ষীত, অনুপম খের সহ আরো অনেকের অভিনীত হাম আপকে হ্যায় কন সিনেমাটিরও আজ বর্ষপূর্তি। এটি বানানো হয় ১৯৯৪ সালে। পরিচালনা করেন প্রখ্যাত পরিচালক সুরাজ বারজাতিয়া। এ সিনেমাটিও সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
হাম আপকে হ্যায় কন সিনেমার দৃশ্য
আজ সিনেমা দুটির জন্মদিন উপলক্ষ্যে কলাকুশলীদের মধ্যে যারা এখনও বেঁচে আছেন, তারা বিভিন্ন পুরানো ছবি আপলোড দিয়ে স্মৃতিচারণ করেন।

মন্তব্যসমূহ