করোনাকালে সংক্ষিপ্ত পরিসরে জন্মদিন পালন করলেন মনির খান - গ্লোব নিউজ বিডি

 গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি আপলোড করেন মনির খান। এসব ছবিতে দেখা যায় সন্তানদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটছেন তিনি। এসব ছবির ক্যাপশনে মনির খান লেখেন, "বাবার জন্মদিনের আয়োজনে সন্তানদের আবেগ ভালোবাসার প্রতিচ্ছবি।"

কেক কাটছেন মনির খান
জানা যায়, করোনাকালে একশোটি নতুন গান গাওয়ার প্রকল্প হাতে নিয়েছেন তিনি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে মনির খান জানান, এসব গানের প্রায় নব্বই শতাংশ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। বাকী দশ শতাংশের কাজও শীগগীরই শেষ হয়ে যাবে।
মেয়ের হাতে কেক খাচ্ছেন মনির খান
তিনি আরো জানান, প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী যেসব গুণী গীতিকার কিংবা সুরকারেরা সুযোগ সুবিধার অভাবে নিজেদের প্রতিভার বিকাশ করতে পারছেনা, তাদেরকে সহায়তা করবেন তিনি। মনির খান বলেন, "ফুল যত গহীন বনেই ফুটুকনা কেন, যদি তা সুবাস ছড়ায় তবে তা লোকালয়ে এসে পৌছাবেই। মানুষকে মুগ্ধ করবেই। আমি নিজেও গ্রামে জন্মেছি। দশ কিলোমিটার হেটে তবে বিদ্যূতের আলো দেখতে পেতাম। সেই আমি যদি আজ এখানে এসে পৌছাতে পারি তবে আপনারাও পারবেন।"


মন্তব্যসমূহ