মাংস খাওয়া নিয়ে আপত্তি জানালেন উদয় চোপড়া - গ্লোব নিউজ বিডি

বলিউডের কমেডী ধাচের এই সাইড নায়ক অভিনয় করেছেন মেরে ইয়ার কি শাদী হ্যায়, ধুম, হাম তুম, এক থা টাইগার সহ বেশ কয়েকটি সুপারহিট সিনেমায়। ব্যাক্তিগত জীবনে তিনি ইয়াশ রাজ ফিল্মস এর কর্ণধার ইয়াশ চোপড়ার ছেলে। সিনেমায় চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই খেয়ে থাকেন উদয় চোপড়া, তবে বাস্তবে তিনি একজন নিরামিষভোজী।

উদয় চোপড়া
আজ উদয় টুইটারে লেখেন, "নিরামিষভোজী হওয়াটা কেবল সুস্বাস্থ্যের জন্যই প্রয়োজনীয় নয়, এটা নৈতিক মূল্যবোধের দিক থেকেও সঠিক। আমরা সবাই একমত হবো যে মানুষের মাংস খাওয়া অন্যায়। এটা এজন্য যে আমরা সবাই মানুষ খাওয়াটাকে অন্যায় হিসেবে মেনে নিয়েছি। প্রাণীদের ক্ষেত্রেও এটা অনুরুপ। আর হ্যা, আমি জানি, গাছেরও প্রাণ আছে, কিন্তু তারা অতটা অনুভূতিশীল নয়।"
নিরামিষ বনাম আমিষ
উদয় চোপড়া সম্প্রতি সভ্যতার পার্শ্বপ্রতিক্রিয়াকে কটাক্ষ করে বলেন, "যুগ যুগ ধরে আমরা অন্ধকারাচ্ছন্নতা থেকে আলোর দিকে অগ্রসর হয়েছি, এটা ভেবে যে আলো আমাদের বন্ধু। এটা ভেবে যে, আলো আমাদেরকে সত্যের পথ দেখাবে। আর এখন যখন চারিদিক থেকে আলো আমাদের ঘিরে রেখেছে, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিনা, এমনকি ছায়াও নয়। অন্ধকার একেবারেই না থাকায়, আলোর ঝলকানিতে আমরা আবারও অন্ধ হয়ে গেছি।"

মন্তব্যসমূহ