হাতী দিবসে গুরুত্বপূর্ণ কথা বললেন দিয়া মির্জা - গ্লোব নিউজ বিডি

আজ ১২ আগষ্ট। আন্তর্জাতিক হাতী দিবস। বন্য প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে স্ট্যাটাস দিয়েছেন দিয়া মির্জা।

বাচ্চা হাতীর সঙ্গে দিয়া মির্জা
তিনি আজ টুইটারে লেখেন, "আসুন এই সংবেদনশীল জীবকে উপভোগ করি, আজ এবং প্রতিদিন। হাতীদের সুরক্ষায় আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। এশিয়ান হাতীগুলো ভারতের ঐতিহ্যবাহী প্রাণী। হাতীর বাচ্চাগুলো সবচে মিষ্টি, দুষ্টু এবং আদরনীয়।"
দিয়া মির্জা
জানা যায়, দিয়া মির্জা প্রায়ই জঙ্গল পরিদর্শনে যান এবং বন বিভাগের কর্মীদের সাথে গহীন অরণ্যে ঘুরে বেড়ান। বন্যপ্রাণীদের প্রতি তার রয়েছে অগাধ ভালবাসা। সম্প্রতি ভারতের রাজাজি অভয়ারণ্যে জঙ্গল সাফ করে সড়ক নির্মাণের পরিকল্পনা করা হলে তিনি প্রতিবাদ জানান।

মন্তব্যসমূহ