বন্যার্তদের সহায়তায় চাঁদা তুলছেন সুনীল শেটি - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি ভারতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক মানুষের ঘরবাড়ি। অসহায় এসব বন্যার্তকে সহায়তায় এগিয়ে এসেছেন রাজনীতি থেকে শুরু করে বিনোদন এবং অন্যান্য অঙ্গনের তারকারা। তেমনই একজন বলিউড নায়ক সুনীল শেটি।
গতকাল তিনি মিলাপ নামের একটি সংস্থার হয়ে অনুদান চেয়েছেন ভক্তদের কাছে। তিনি লেখেন, "রাজ্যের এখন আমাদেরকে দরকার। গত কয়েকদিন ধরে মহারাষ্ট্র অঙ্গরাজ্যের রায়গড় এবং রত্নগিরিতে প্রচন্ড বৃষ্টিপাত, ভূমিধ্বস ও বন্যায় বিপুল সংখ্যক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে, কিন্তু স্থানীয়রা তাদের সর্বস্ব হারিয়েছে। বাড়িঘরগুলো ১৭ ফুট পানির নীচে তলিয়ে গেছে। আমি সিএফটিআই নামক একটি সংস্থার হয়ে কাজ করছি, যারা মহারাষ্ট্রে দূর্গতদের পাশে দাড়িয়েছে। তারা দুর্গতদের চালডাল এবং পোশাক কিনে দেবে, এজন্য তাদের অনেক টাকা দরকার। আপনারা দয়া করে অনুদান পাঠিয়ে সেবাকাজে অংশ নিন। প্রতিটি রুপিই কাজে আসবে।"এদিকে পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বেশকিছু এলাকায়। মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সশরীরে বন্যা কবলিত এলাকায় গিয়ে আক্রান্তদের সান্তনা দিয়ে এসেছেন। সমর্থন জানিয়েছেন তৃণমূল সমর্থক টলিউড তারকা সায়োনি ঘোষ, সোহম চক্রবর্তী সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!