বেয়ার গ্রিলসের নতুন প্রকল্প বিকামিং এক্স - গ্লোব নিউজ বিডি

 জনপ্রিয় টিভি ব্যাক্তিত্ব, সাবেক বৃটিশ সৈনিক, অসংখ্য দক্ষতার অধিকারী এবং বিচিত্র বিষয়ে জ্ঞান রাখা এই লোকটিকে জনপ্রিয় টিভি শো ম্যান ভার্সেস ওয়াইল্ড এর কারনে পৃথিবীর প্রায় এক দশমাংশ মানুষ চেনেন। তার রয়েছে অসংখ্য ভক্ত অনুসারী।

বেয়ার গ্রিলস
সম্প্রতি তিনি তার বন্ধু পল গার্নিকে নিয়ে আরম্ভ করেছেন বিকামিং এক্স নামে একটি কর্মসূচি। এর মাধ্যমে তারা লোকেদের শেখান কিভাবে সফল হতে হয়। এজন্য তারা বিভিন্ন অঙ্গনের সফল মানুষদের জীবনযাত্রাকে সংক্ষেপে বিশ্লেষণ করে দেখান।
বারাক ওবামা ও বেয়ার গ্রিলস
আজ বেয়ার গ্রিলস ফেসবুকে লেখেন, "আজকেও শ্যূটিং করলাম। আমরা অনেক অনেক সত্যিকারের অনুপ্রেরণা দাতাদের সাক্ষাৎকার নিচ্ছি। বিকামিং এক্স মূলতঃ নতুন করে দেখাতে চায়, কিভাবে যুবকদের শিক্ষিত করতে হবে এবং অনুপ্রেরণা দিতে হবে।"

মন্তব্যসমূহ