ফুড ডেলিভারী অ্যাপের রিভিউ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বললেন সালমান মুক্তাদির - গ্লোব নিউজ বিডি

 বাংলাদেশে যারা প্রথম ইউটিউব থেকে টাকা আয় করেছেন, তাদের মধ্যে অন্যতম সালমান মুক্তাদির। তাকে প্রায় বাঙালী সমাজের নানা অসংগতি নিয়ে মন্তব্য করতে দেখা যায়। আজ তিনি এমনই একটি অসংগতিকে কটাক্ষ করে মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফুড ডেলিভারী অ্যাপ ফুডপান্ডার একজন কর্মী
তিনি বলেন, "প্রায় সবগুলো খাদ্য পৌছে দেওয়া অ্যাপে ব্যাবহারকারীদের নেতিবাচক মন্তব্য আমার কাছে ভিত্তিহীন। বাংলাদেশের মানুষ জোর করে কম দামে ভালো খাবার, ভালো সেবা চাবে। তারপর অভিযোগ করবে যে সেবার মান ভালোনা অথবা খাবারের পরিমাণ কম। আমাদের ভোক্তাদের কঠিন বাস্তবতাকে জানতে হবে, বুঝতে হবে এবং স্বীকার করতে হবে, যেটা হজম করা সহজ নয়। আর বাস্তবতা হলো এই যে, আপনি একজন গাধা, যদি আপনি আশা করেন যে আপনাকে ভালো খাবার, উন্নত সেবা, সুন্দর মোড়ক এবং দ্রুত পৌছে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হবে মাত্র আড়াইশো টাকায়। আপনি যে মূল্য পরিশোধ করেন, তাতে অন্তর্ভূক্ত থাকে পৌছানোর খরচ, খাদ্যের দাম, অ্যাপের লভ্যাংশ, সরকারী কর ইত্যাদি। এরপর হয়তো সামান্যই ব্যাবসা হয়। খাদ্য পৌছে দেওয়ার অ্যাপ আর খাদ্য প্রস্তুতকারীরা সম্পূর্ণ আলাদা প্রতিষ্ঠান, যারা পরস্পর সম্পর্কযুক্ত। এত অভিযোগ থাকলে অ্যাপ ব্যাবহারের দরকার নেই। ষাট টাকা রিকশা ভাড়া দিয়ে যেয়ে অর্ডার করে দাড়িয়ে থাক। এরপর একঘন্টা পর রোদে পুরে বাসায় এসে গোসল করে তারপর খাইস।"
সালমান মুক্তাদির
 সালমানের এই মন্তব্যের পর অসংখ্য ভক্ত কমেন্ট করেন। অনেকেই একমত পোষণ করেন, অনেকে আবার দ্বিমতও পোষণ করেন। এদিকে সালমান কিছু ইতিবাচক কথাও লেখেন। তিনি লেখেন, "মানছি যে কিছু কিছু অভিযোগের সত্যতা রয়েছে। আর গ্রাহকের মন্তব্য যেকোনো ব্যাবসার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাই সেটা অ্যাপ হোক কিংবা রেস্তোরা। কিন্তু এটাই হলো আসল কারণ, যেজন্য তোমার উচিত সুনাগরিকের মতো বিচক্ষণতার সাথে মন্তব্য করা। কারণ তুমিও একদিন ব্যাবসা আরম্ভ করতে পারো, আর কোনো এক গাধা এসে তোমার ব্যাবসা‍, তোমার সংগ্রাম সম্পর্কে কোনকিছু না বুঝেই উল্টাপাল্টা মন্তব্য করে চলে যেতে পারে।"

মন্তব্যসমূহ