সার্বিয়ায় ঘুরতে গিয়ে হতবাক বলিউড গায়ক শান - গ্লোব নিউজ বিডি

সম্প্রতি পেশাগত কারণে আমেরিকায় যাওয়ার প্রয়োজন পড়ে শানের। কিন্তু চলমান করোনা পরিস্থিতিতে সরাসরি আমেরিকায় ঢুকতে দেয়া হচ্ছেনা ভারতীয় কোনো ফ্লাইটকে। এমতাবস্থায় শান সিদ্ধান্ত নেন এমন একটি দেশ ঘুরে যাবেন, যেখান থেকে আমেরিকায় প্রবেশের অনুমতি রয়েছে। স্ত্রী সন্তান নিয়ে যান ইউরোপের দেশ সার্বিয়া অ্যান্ড মন্টিনিগ্রোতে।

শান
সেখানে তাদেরকে বলা হয় ১৪ দিন ঘরে বন্দী থাকতে। কিন্তু শান গতকাল ফেসবুকে লেখেন, "বাধ্য হয়ে এখানে এসেছি, যেহেতু যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ভারতের বাইরে ১৪ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। আর আমাদের হাতে সার্বিয়া সহ মাত্র অল্প কয়েকটি অপশন ছিলো। কিন্তু গত দুই সপ্তাহ সার্বিয়ায় থেকে, ঘুরে দেখে আমরা অবাক। কী সুন্দর দেশ সার্বিয়া। এটা আমাদের মন চুরি করে নিয়েছে।"
সপরিবারে সার্বিয়ায় শান
জানা যায়, সার্বিয়ার পাহাড়ী অঞ্চলে ঘুরতে গিয়ে ভয়াবহ বাতাসের কবলে পড়েছিলেন তারা। কোনো মতে গাড়ীতে উঠে এ যাত্রা বেঁচে ফিরেছেন শান ও তার পরিবার।

মন্তব্যসমূহ