বলিউড সিনেমা হাঙ্গামার আজ আঠারো বছর পূর্ণ হলো - গ্লোব নিউজ বিডি

 ২০০৩ সালে মালয়ালাম ভাষায় রচিত একটি মুভিকে পুণঃনির্মান করে বানানো হয় হাঙ্গামা সিনেমাটি। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেন আফতাব শিবদাসানি, পরেশ রাওয়াল, অক্ষয় খান্না, রিমি সেন, শক্তি কাপুর, রাজপাল যাদব, টিকু তালসানিয়া, সোমা আনান্দ সহ আরো অনেকে।

হাঙ্গামা সিনেমার পোস্টার
আজ সিনেমাটির নায়ক আফতাব শিবদাসানি সিনেমাটির ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে টুইটারে লেখেন, "হাঙ্গামা মুভিটি আমার প্রিয় মুভিগুলোর একটি। আজ এটির ১৮ বছর পূর্ণ হলো। এ সিনেমাটি আমি সহ অনেকের মুখেই হাসি এনে দিয়েছিলো।"
হাঙ্গামা সিনেমার পোষ্টার
এদিকে সম্প্রতি প্রিয়দর্শন হাঙ্গামা সিনেমাটির পার্ট টু নির্মাণে হাত দিয়েছেন। এটিতে অভিনয় করছেন শিল্পা শেটি, পরেশ রাওয়াল, মিজান জাফরী, প্রণিতা সুভাষ সহ আরো অনেকে।
হাঙ্গামা টু সিনেমার পোষ্টার
জানা যায়, হাঙ্গামা টু সিনেমার মধ্য দিয়ে পরিচালক প্রিয়দর্শন ৮ বছর পরে চলচ্চিত্র নির্মাণে ফিরে এলেন। অপরদিকে অভিনেত্রী শিল্পা শেটি এই সিনেমার মধ্য দিয়ে অভিনয়ে ফিরলেন প্রায় ১৪ বছর পর।

মন্তব্যসমূহ