নিরবে মুক্তি পেলো প্রিয় কমলা | গ্লোব নিউজ বিডি

 জীবনের গল্প সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন শাহরিয়ার নাজিম জয়। প্রধানত টিভি উপস্থাপক হিসেবে কাজ করলেও প্রায়ই তাকে চলচ্চিত্র পরিচালনা করতে দেখা যায়।

অপু, জয় ও বাপ্পী
তিনি নির্মাণ করেছেন প্রার্থনা, অর্পিতা, আমার মা, পাপ কাহিনী, প্রিয় কমলা, দুই যুবতীর যাত্রা সহ বেশ কয়েকটি বাংলা সিনেমা। ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিলো তার মুক্তিযুদ্ধভিত্তিক ছবি প্রিয় কমলা। কিন্তু করোনা জটিলতা সহ অন্যান্য কারণে ছবিটি যথাসময়ে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। গত শুক্রবার কোনোরকম প্রচার প্রচারণা ছাড়াই মাত্র অল্প কয়েকটি সিনেমা হলে মুক্তি দেয়া হয় প্রিয় কমলা। এতে কলাকুশলীরা অনেকেই আশাহত হয়েছেন।
বাপ্পী চৌধুরী
ছবিটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করা বাপ্পী চৌধুরী বলেন, "৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর দেশে যুদ্ধ শুরু হয়। একটি গ্রামের সাধারণ মানুষ কীভাবে যুদ্ধে জড়িয়ে যায় আর সেখানকার এক জুটির প্রেমের গল্প নিয়েই তৈরি হয়েছিল ‘প্রিয় কমলা’। আমি অভিনয় করেছিলাম 'প্রিয়' চরিত্রে। সিনেমার এই লুকটি আমার ভীষণ পছন্দের। তিন ঘন্টা ধরে মেকআপ নিয়ে তবেই চিরচেনা বাপ্পি নিজেকে ভেঙেচুরে এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পেরেছিল!"
একটি কমলা
বাপ্পী আরও বলেন, "এভাবে আগে আমার কোনো ছবি মুক্তি পায়নি। ছবির পাবলিসিটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। শিল্পী হিসেবে মনের ক্ষুধাটা থেকেই গেল। ছবি এভাবে মুক্তি পাওয়ায় কষ্ট পেয়েছি। এখন প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে আমাদের কিছুই করার থাকে না"
শাহরিয়ার নাজিম জয়
এ ব্যাপারে পরিচালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা হলের দর্শকের জন্য ছবিটি বানাইনি। হল একটা ফর্মালিটিমাত্র। আমি ইমপ্রেস টেলিফিল্মের ছবি বানিয়েছি। হলের জন্য ছবি বানালে সেটা অন্যভাবেই বানাতাম। এখন হলে দর্শক না এলে আমাদের কোনো ব্যর্থতা নেই"

মন্তব্যসমূহ