সিনেমা বানানোর কৌশল শেখাচ্ছেন জেমস ক্যামেরন | গ্লোব নিউজ বিডি

বেশ কয়েকটি জনপ্রিয় হলিউড সিনেমার নির্মাতা জেমস ক্যামেরন। টাইটানিক, অ্যাভেটার সহ তার প্রতিটি সিনেমাই বিশ্বজুড়ে দর্শকের মন কেড়েছে। এক সময়ের ট্রাক ড্রাইভার জেমস ক্যামেরন চল্লিশ বছরেরও বেশী সময় ধরে সিনেমা অধ্যয়ন করছেন।
জেমস ক্যামেরন
সম্প্রতি মাস্টারক্লাস নামের একটি প্রতিষ্ঠান বিশ্বের বিখ্যাত গুণীজনদের নিয়ে কোর্সের আয়োজন করলে এতে যোগ দেন জেমস ক্যামেরন। তিনি বলেন, "একটা সময় আছে যখন আপনি কেবলই একজন ভক্তমাত্র। আরেকটা সময় আছে যখন আপনি একজন চলচ্চিত্র নির্মাতা। মাত্র এক মিনিটের ব্যাবধানেই আপনি এই দুয়ের মধ্যকার পার্থক্য বুঝতে পারবেন। এই প্রথমবারের মতো আমি আপনাদেরকে এমন কিছু শেখাতে চলেছি, যা আমি আগে কাউকে শেখাইনি। সত্যি বলতে কি, প্রতিটি নির্মাতাই শুরুতে একজন ভক্ত হিসেবে যাত্রা আরম্ভ করেন।"
অবতার ছবির পোস্টার

ভারতীয় পুরাণ মহাভারত দ্বারা প্রভাবিত হয়ে অবতার সিনেমাটি বানিয়েছিলেন জেমস ক্যামেরন। এটি বানাতে তিনি প্রায় দশ বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন। ইঞ্জিনিয়ার ক্যামেরন অবশেষে নিজেই গবেষণা করে ভার্চুয়াল ক্যামেরা নামের এক ধরনের ক্যামেরা আবিস্কার করেন, যা দিয়ে এই সিনেমার শ্যূটিং করা হয়।
টাইটানিক সিনেমার দৃশ্য
টাইটানিকের মতো কালজয়ী সিনেমার পরিচালক জেমস ক্যামেরন তার কোর্স সম্পর্কে বলেন, "এই মাস্টারক্লাসে আমি শেখাতে চলেছি গল্প বলা, উত্তেজনা সৃষ্টি, সংঘাত, নকশা নির্মাণ, বিশেষ আবহ তৈরী ইত্যাদি, যা আমি গত চল্লিশ বছরে শিখেছি এবং প্রয়োগ করেছি।"

মন্তব্যসমূহ