অভিনয়ের কোর্স করাচ্ছেন অক্ষয় কুমার - গ্লোব নিউজ বিডি
আজ দুপুরে অক্ষয় কুমার টুইটারে লেখেন, "যখন আমি অভিনেতা হওয়ার জন্য আমার যাত্রা আরম্ভ করি, তখন আমাদের আনুষ্ঠানিকভাবে দিকনির্দেশনা পাওয়ার কোনো সুযোগ ছিলোনা। এখন সময় বদলে গেছে। এখন তোমরা আমার মাস্টারক্লাসে যোগ দিতে পারো এবং আমার তিরিশ বছরের যাত্রার অভিজ্ঞতা শিখে নিতে পারো।"
সোশাল সোয়াগ নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি সফল তারকাদের নিয়ে কোর্সের আয়োজন করেছে। এতে কোর্স করাতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার, সাবেক মিস ইউনিভার্স মডেল লারা দত্ত, চিত্রগ্রাহক অবিনাশ গোয়ারিকার, ওলা ট্যাক্সিক্যাব সার্ভিস এর অন্যতম প্রতিষ্ঠাতা ব্যাবসায়ী ভবেশ আগারওয়াল সহ আরো অনেকে।অক্ষয় কুমারকে নিয়ে প্রতিষ্ঠানটি যে প্রচারণা মূলক ভিডিও বানিয়েছে, তাতে অক্ষয় বলেন, "একটা চরিত্রকে কিভাবে উপস্থাপন করতে হবে, তা আমি অন্য কোনো অভিনেতাকে দেখে কপি করিনা। আমি আমার নিজের হিসেবে চলি। এটা আমার পদ্ধতি। আমি বাস্তব জীবনের চরিত্রগুলোকে অনুসরণ করি। তুমি যদি চমৎকারভাবে একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে পারো, তা যত ছোটই হোক, তুমি স্মরণীয় হয়ে থাকবে।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!