গৌতম ঘোষের জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

সত্তুর বছর বয়সী প্রবীণ চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় প্রচুর মূল্যবান কাজ করেছেন। বায়োপিক নির্মাণের এই জাদুকর তৈরী করেছেন ফকীর লালন সাঁইয়ের জীবন নিয়ে মনের মানুষ, উস্তাদ বিসমিল্লাহ খানের জীবন নিয়ে সাং এ মিল ছে মুলাকাত সহ অসংখ্য গুণীজন সম্পর্কে গুরুত্বপূর্ণ দলিল।

গৌতম ঘোষ
আজ গৌতম ঘোষের জন্মদিনে তার গুণমুগ্ধ এপার বাংলা ওপার বাংলার অগনিত ভক্তবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দেন। মনের মানুষ ছবির মূল চরিত্রে অভিনয় করা প্রসেনজিৎ চক্রবর্তী এই ছবিটি শেয়ার করে লেখেন, "শুভ জন্মদিন গৌতমদা, তোমার আগামী দিনগুলো সবসময়ের মতো সকলের মনের মানুষ হয়েই কাটুক।"
গৌতম ঘোষ ও প্রসেনজিৎ চক্রবর্তী
জানা যায়, ১৯৭৪ সাল থেকে চিত্রজগতে যাত্রা আরম্ভ করা মহান এই পরিচালক ভারতীয় উপমহাদেশের একমাত্র ব্যাক্তি যিনি ইতালীর সম্মানসূচক পুরস্কার ভিত্তোরিও দি সিকা লাভ করেছেন। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার তাকে তার কর্মের জন্য বঙ্গ বিভূষণ উপাধিতে ভূষিত করেছে। তিনি মানিক বন্দোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে একই নামের সিনেমা বানিয়েছেন, যা মহান পরিচালক ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম মুভিটির প্রায় সমকক্ষ। জীবন্ত এই কিংবদন্তী সম্প্রতি রাহগীর নামে একটি হিন্দী সিনেমার কাজ শেষ করেছেন।

মন্তব্যসমূহ