পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ বাদ দেওয়ার নিন্দা জানালেন সায়োনি ঘোষ | গ্লোব নিউজ বিডি
টলিউডের জনপ্রিয় নায়িকা সায়োনি ঘোষ। তিনি অভিনয়ের পাশাপাশি তৃনমূল কংগ্রেস নামের একটি রাজনৈতিক দলকে সক্রিয়ভাবে সমর্থন করে থাকেন। প্রায়ই তাকে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন মিটিং মিছিলে যোগ দিতে এবং এসব বিষয় নিয়ে পোষ্ট করতে দেখা যায়।
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের সরকারী পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথের রচনা সরিয়ে দুজন সাধুর রচনা যুক্ত করা হলে প্রতিবাদ জানান সায়োনি ঘোষ। তিনি টুইটারে লেখেন, "এটাই হলো বিজেপির আসল রুপ। তারা বাঙালির ভোট পায়নি বলে উত্তরপ্রদেশের সিলেবাস থেকে কবিগুরুর লেখা সরিয়ে দিলো। আমি তাদের নিন্দা জানাই। তারা একজন সত্যিকারের গুরুকে হারালো। পরিবর্তে গ্রহণ করলো ভেকধারী ভন্ড বাবাজিদের।"এছাড়া সম্প্রতি আফগানিস্তানে তালেবান জঙ্গীদের হাতে নিহত ভারতীয় চিত্রসাংবাদিক ড্যানিশ সিদ্দিকীর আত্মার শক্তি কামনা করেও সায়োনি ঘোষ টুইটারে একটি পোষ্ট দেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!