লেডিজ অ্যান্ড জেন্টলমেন সিজন টু বানানোর পরিকল্পনা রয়েছে ফারুকীর - গ্লোব নিউজ বিডি
গত শুক্রবারে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীর নতুন ওয়েবসিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলমেন। এটি প্রচারিত হওয়ার পর থেকেই ভক্তদের প্রচুর কমেন্ট এবং চিঠি আসতে শুরু করে।
ভক্তদের উৎসাহ দেখে ওয়েবসিরিজটির সিজন টু নির্মাণের কথা ভাবছেন ফারুকী। এ প্রসঙ্গে তিনি ফেসবুকে লেখেন, "বলতে দ্বিধা নাই, লেডিজ অ্যান্ড জেন্টলমেন রিলিজ হওয়ার পর আমার জন্য সবচেয়ে আনন্দের অভিজ্ঞতা হচ্ছে, একটা নতুন প্রজন্মের সঙ্গে কথোপকথন। এই ছেলে মেয়েরা যখন বড় হচ্ছে তখন মোটামুটি একটা দীর্ঘ বিচ্ছেদে ছিলাম আমি! আমার কাজের সাথে ওদের মোলাকাত থাকলেও সেটা ছিলো অনেকটা রেট্রোস্পেকটিভ মোডে! ফলে এদের সঙ্গে কথা বলা, এদের চিঠি পড়া, এদের প্রতিক্রিয়া শোনা, মোট কথা এদের সাথে এক ধরনের কথোপকথন আমার জন্য একটা দারুন অভিজ্ঞতা! সবচেয়ে বড় কথা, এঁরা, বিশেষ করে এই প্রজন্মের মেয়েরা তাদের চিঠিতে যে পরিমান পারসোনাল স্টোরি শেয়ার করছে, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে অবলীলায় “লেডিজ অ্যান্ড জেন্টলমেন” সিজন টু বানানো যাবে! লাভ ইউ অল"ফারুকী মনে করেন, পুরুষতন্ত্রকে আঘাত করবে তার এই সিরিজ। তিনি লেখেন, "আমাদের সিরিজটার প্রতি আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ। সাবিলাদের প্রতিবাদে ভেঙ্গে যাক বিষাক্ত পুরুষতান্ত্রিক তাসের ঘর..."

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!