আগস্টে মুক্তি পাবে সৃজিতের ওয়েবসিরিজ রেক্কা - গ্লোব নিউজ বিডি
কোলকাতার স্বনামধন্য পরিচালক সৃজিত মূখার্জী এবার বাংলাদেশী উপন্যাস অবলম্বনে ওয়েবসিরিজ বানালেন। মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি অবলম্বনে তিনি বানিয়েছেন একই নামের ওয়েবসিরিজ।
এতে নিরুপম চন্দ্র চরিত্রে অভিনয় করেছেন রাহুল বসু, আতর আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, তপন শিকদার চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, খরাজ খাসনবীশ চরিত্রে অঞ্জন দত্ত এবং মুসকান জুবেরী চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ওয়েবসিরিজটির চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা করেছেন সৃজিত মূখার্জী।আজ টুইটারে এ সিরিজটির টিজার প্রকাশ করে সৃজিত জানান, আগামী ১৩ আগস্ট ওটিটি অ্যাপ হইচই তে মুক্তি পাবে রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!