ফারুকীর ওয়েবসিরিজ দেখা নিয়ে জটিলতা | গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর নতুন ওয়েবসিরিজ লেডিজ এ্যান্ড জেন্টলমেন আজ জি ফাইভে মুক্তি দেওয়া হয়। কিন্তু অল্প সময়ে এত বেশী দর্শক লগইন করেন যে অ্যাপটির সার্ভার ডাউন হয়ে যায়।
এ বিষয়ে ফারুকী তার ফেসবুক প্রোফাইলে লেখেন, "প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমাদেরকে ইনবক্স করছেন যে, আপনাদের কারো কারো "লেডিস অ্যান্ড জেন্টলম্যান" দেখতে সমস্যা হচ্ছে, প্লে করলে লোড হচ্ছে না, তাদের জন্য বলছি, সম্ভবত ব্যান্ডউইথের চেয়ে অতিরিক্ত মানুষ একসঙ্গে লগইন করাতে এক ধরণের চাপ তৈরি হতে পারে, তবে জি ফাইভ টিম এটা সমাধান করার চেষ্টা করছে।একটু ধৈর্য ধরে চেষ্টা করলে দেখতে পারবেন নিশ্চয়ই! থ্যাংক ইউ অল। লাভ ইউ অল।"এদিকে, ফারুকী দীর্ঘদিন পর বাঙলা বিনোদনে দর্শকের এমন সরগরম উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি লেখেন, "একজন ফিল্মমেকারের আয়ু মাত্র কয়েক দশক! চোখের পলকে জীবন ফুরায়ে যায়, ফুরায়ে যায় কাজ করার শক্তি! এই অল্প সময়ে খুব অল্পই কাজ করার সুযোগ হয়! সেখানে চারটা বছর যদি বিনা কারনে চলে যায়, তখন কি রকম বেদনায় মন ডুবে যায় সেটা নিশ্চয়ই বোঝেন সবাই!
আজকে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় আপনাদের পোস্ট এবং চিঠিগুলা দেখে মন হইলো বহুদিন বহুমাস পর এক দীর্ঘ ডিপ্রেশন থেকে বের হয়ে একটা ঝকঝকে সকালে এসে দাঁড়াইলাম! অনেক কৃতজ্ঞতা! যারা রাত জেগে "লেডিজ অ্যান্ড জেন্টলমেন" দেখছেন এবং দুইটা কথা লেখার প্রয়োজন বোধ করছেন! থ্যাংক ইউ অল! কিপ দেম কামিং!


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!