এল এ্যান্ড জির পেছনের গল্প জানালেন ফারুকী ও তিশা - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি ওটিটি প্লাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত ও মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ওয়েবসিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলমেন। এটি নির্মাণ করতে গিয়ে তারা যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তা জানাতে সম্প্রতি লাইভে এসেছিলেন এই দম্পতি।
তিশা বলেন, "এই সিরিজের কাস্টিং বাছাই করতে আমি ওকে সাহায্য করেছি। পার্থ বড়ুয়াকে তার শীতল ও অন্তর্ভেদী চোখের জন্য এবং তাসনিয়া ফারিনকে তার শান্তশিষ্ট ও মনযোগী চোখের জন্য কাস্টিং করতে বলি আমি।" তিশা আরো বলেন, "ফারুকী একটা সিনেমা তিনবার তিনভাবে বানায়। যেটা ভালো হয়, সেটা প্রকাশ করে।"বিষয়টিকে সমর্থন করে ফারুকী বলেন, "লেডিজ অ্যান্ড জেন্টলমেন প্রথমে যেভাবে শ্যূট করেছিলাম, পরে সেরকম রাখিনি। কখনো সময় সুযোগ হলে অন্য ভার্সনটাও প্রকাশ করতে পারি।" এদিকে প্রথাগত গণমাধ্যাম ছেড়ে ওটিটি প্লাটফর্ম নিয়ে কেন কাজ করছেন, জানতে চাইলে তিনি বলেন, "একটা সিনেমা যদি আমি বিশ্বের ১৯০ টি দেশে দেখাতে চাই, আমার অন্তত ৫ বছর লাগবে। মার্ভেল স্টুডিয়োজ এর ছবি না হলে তারা কেন নেবে ? অথচ ওটিটির মাধ্যমে আমি সহজেই বৃহত্তর দর্শকের কাছে পৌছে যেতে পারছি। এখন থেকে ওটিটি নিয়েই কাজ করতে চাই।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!