শরীরচর্চা এবং রুপচর্চায় মন দিয়েছেন বিদ্যা সিনহা মীম - গ্লোব নিউজ বিডি
দীর্ঘ লকডাউনে ঘরে বসে থেকে সময় নষ্ট না করে রুপচর্চায় মন দিয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। আজ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ছবিটি আপলোড দিয়ে লেখেন, "আজকের দিনটা সুন্দর যাবে"
লকডাউনে ঘরে বসে বিভিন্ন কালারের শাড়ীর উপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছেন তিনি। এই বেগুণী শাড়িটি পড়ে তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেশ কয়েকটি পোজ দিয়ে ছবি তোলেন। এছাড়া নীচের এই কমলা রঙের শাড়ীতেও তিনি একাধিক ছবি পোষ্ট করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, "কমলা সবচেয়ে সুখী রঙ"।এদিকে ফিটনেস রক্ষার ব্যাপারেও ব্যাপক উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছেন বিদ্যা সিনহা মীম। তিনি একটি ফিটনেস স্টুডিওতে নিয়মিত সময় দিচ্ছেন। শরীরচর্চায় ভক্তদের আগ্রহী করে তুলতে নিজের কয়েকটি ব্যায়ামরত অবস্থার ছবি পোষ্ট করে তিনি লেখেন, "ফিটনেসকে তোমার প্রিয় অভ্যাস বানাও"।তার এসব ছবিতে অগনিত ভক্ত মন্তব্য করেছেন। বিপুল পরিমাণে প্রশংসা পেয়েছেন বিদ্যা সিনহা মীম। নিন্দুকেরাও অনেক নিন্দা জানিয়েছেন এসব ছবিতে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!