আবারো শ্যূটিংয়ে যোগ দিলেন সানি লিওন - গ্লোব নিউজ বিডি
বলিউডের জনপ্রিয় হট নায়িকা সানি লিওন কিছুদিন আগে কাজ শুরু করছিলেন তেলুগু ভাষায় নির্মিতব্য দক্ষিণ ভারতীয় মুভি শিরো'তে। লকডাউনের কারনে কিছুকালের জন্য শ্যূটিং স্থগিত হয়ে যায়। সম্প্রতি আবারও কাজ শুরু হয়েছে সিনেমাটির।
আজ সানি লিওন টুইটারে লেখেন, "অবশেষে আমি দক্ষিণ ভারতীয় শিরো সিনেমার শ্যূটিংয়ে আবারও যোগ দিলাম। এখানে আমি কিছু বিস্ময়কর লোকের সাথে কাজ করছি।"জানা যায়, আনসারী নেক্সটেল এবং রবি কিরণ এর যৌথ প্রযোজনায় শিরো সিনেমাটি পরিচালনা করছেন সৃজিত বিজয়ান। এই সিনেমার গল্পও তারই লেখা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন উদয়সিং মোহিত, রাহুল রাজ, দিলীপ নাথ, রনজিত আমবাদি সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!