গরীব শিশুদের বিনামূল্যে স্মার্টফোন বিতরণ করছেন চিত্রনায়িকা ইয়ামি গৌতম - গ্লোব নিউজ বিডি
ভারতের হিমাচল প্রদেশের সরকারী শিক্ষা বিভাগের সার্বিক তত্বাবধানে পরিচালিত হচ্ছে ডিজিটাল সাথী নামের একটি উদ্যোগ। এ কর্মসূচীর আওতায় যেসব লোকেরা একাধিক স্মার্টফোন ব্যাবহার করছে অথবা যাদের ফোনটি আর প্রয়োজন হচ্ছেনা, তাদের কাছ থেকে ফোনটি চেয়ে নিয়ে ঐ প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা গরীব শিশুদের দান করা হচ্ছে, যাতে তারা করোনাকালে অনলাইনে ক্লাস করতে পারে।
আজ বিকেলে ইয়ামি গৌতম টুইটারে লেখেন, "ডিজিটাল সাথী, আমাদের ফোন, বাচ্চাদের ভরসা। আমি আনন্দিত, ভারতে প্রথমবারের মতো প্রাদেশিক সরকার পরিচালিত এমন একটি ক্যাম্পেইনে যুক্ত হতে পেরে, যেখানে অসহায় বাচ্চাদের জন্য ফোন দান করা হচ্ছে। আসুন, আপনার একটি স্মার্টফোন দান করে আমার সাথে যুক্ত হোন।"এদিকে, হিমাচল প্রদেশের মূখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর লেখেন, "আসুন, মাত্র তিনটি সহজ ধাপে অসহায় বাচ্চাদের জন্য একটি স্মার্টফোন দান করুন এবং একটি সার্টিফিকেট পান"।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!