ঈদে ষোলোটি নাটকে অভিনয় করলেন ফারিন - গ্লোব নিউজ বিডি

 মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়েবসিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলমেনের মূল চরিত্রে চান্স পাওয়ার পর বহুগুণে ব্যাস্ততা বেড়ে গেছে তাসনিয়া ফারিনের। এবার ঈদুল আজহায় তিনি মোট ১৬ টি নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

তাসনিয়া ফারিন অভিনীত ঈদের যত নাটক
ফারিনের এবারের ঈদের নাটকগুলো হলো মন দরিয়া, স্বামীর দশটি বদ অভ্যাস, কি জানি কি হয়, আপন, শোকসভা, মায়ের ডাক, হোম পলিটিক্স, ফাইসা গেছে দুলাভাই, রহিম রুপবান, প্রেম ফ্যাশন, আমার বাপের অনেক টাকা, ডাকাতের বংশ, ২১ বছর পরে, বিড়াল তপস্যা, ফ্র্যাকচার এবং বাবা তোমাকে ভালোবাসি।
তাসনিয়া ফারিন অভিনীত ঈদের যত নাটক
ঈদে এতগুলো নাটক করেও তিনি যতটা সমালোচিত নন, তারচে বেশী আলোচনায় এসেছেন ফারুকীর ওয়েবসিরিজের মাধ্যমে। গতকাল চঞ্চল চৌধুরীর উপস্থাপনায় এ সিরিজের কলাকুশলীদের একটি ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তাসনিয়া ফারিন।

মন্তব্যসমূহ