সেপ্টেম্বরে বলিউডে মুক্তি পাবে ভৌতিক সিনেমা ভূত পুলিশ - গ্লোব নিউজ বিডি

 পবন কিরপালানির পরিচালনায়, রমেশ তৌরানী ও অক্ষয় পুরীর যৌথ প্রযোজনায় বলিউডে শীগগীরই মুক্তি পাবে ভূতের ছবি ভূত পুলিশ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান, জ্যাকলিন ফার্নান্দেজ, ইয়ামি গৌতম, অর্জুন কাপুর সহ আরো অনেকে।

ভূত পুলিশ সিনেমার পোস্টার
ছবিটিতে কনিকা চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ।
ভূত পুলিশ ছবিতে জ্যাকলিন ফার্নান্দেজ
বিভূতি চরিত্রে আছেন সাইফ আলী খান। তার রয়েছে কিছু মন্ত্রশক্তি, যা দ্বারা তিনি ভূতেদের কাবু করতে পারেন। তাই তিনি ভূত পুলিশ বাহিনীর সবচে ক্ষমতাধর ব্যাক্তি।
ভূত পুলিশ ছবিতে সাইফ আলী খান
এরপর মায়া চরত্রটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। এই সিনেমায় সে আশপাশের পরিস্থিতিকে সবচে বেশী অনুভব করে এবং সঙ্গীদের সতর্ক করে দেয়। মায়া চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম।
ভূত পুলিশ ছবিতে ইয়ামি গৌতম
তারপর রয়েছেন চিরঞ্জি চরিত্রটি। এ চরিত্রে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনেতা অর্জুন কাপুর।
ভূত পুলিশ ছবিতে অর্জুন কাপুর
ভৌতিক অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর এই সিনেমাটি আগামী ১৭ সেপ্টেম্বর ডিজনী প্লাস হটস্টার অ্যাপে মুক্তি দেয়া হবে। চলমান কোভিড পরিস্থিতিতে দর্শকরা ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন।

মন্তব্যসমূহ