টোকিও অলিম্পিকে মিরাবাই চানুর বিজয়ে তারকাদের উচ্ছাস - গ্লোব নিউজ বিডি

 জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে ২০২০ সালের বিলম্বিত অলিম্পিক গেমস। ভারতের পক্ষ থেকে সেখানে খেলতে গেছেন টেনিস লিজেন্ড সানিয়া মির্জা সহ শতাধিক সদস্যের একটি দল। এ টিমের হাতে রয়েছে ভারতের মানসম্মান।

টোকিও অলিম্পিকে ভারতের অংশগ্রহণ
গত বৃহস্পতিবার নির্বাচিত খেলোয়াড়েরা টোকিওর উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন। আজ ভার উত্তোলন খেলা অনুষ্ঠিত হলে ভারতের পক্ষে ৪৯ কেজি ওজনের বোঝা উত্তোলন করে সিলভার মেডেল অর্জন করেন ভারতীয় খেলোয়াড় মিরাবাই চানু।
মীরাবাই চানু
তার এ সফলতা অর্জনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্ব করে একের পর এক স্ট্যাটাস দিতে দেখা যায় তারকাদের। বলিউড অভিনেতা অক্ষয় কুমার লেখেন, "মীরাবাই তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ভারতের স্বপ্নকে সফল করেছো।" তামান্না ভাটিয়া লেখেন, "অভিনন্দন মীরাবাই, তুমি আমাদেরকে গৌরবান্বিত করেছো। এটা ছিলো অলিম্পিক গেমসে ভারতের প্রথম পুরস্কার।"
তামান্না ভাটিয়া ও অক্ষয় কুমার
এদিকে টলিউড অভিনেতা জিৎ লেখেন, "কী চমৎকার সূচনা! আরো অনেক দেখার বাকী আছে। টিম ইন্ডিয়ার জন্য সবাই চিৎকার করো।" এদিকে টলিউড নায়িকা প্রিয়াঙ্কা সরকার লেখেন, "অভিনন্দন মীরা, তুমি আমাদের সবাইকে গর্বিত করেছো।"

মন্তব্যসমূহ