শীগগীরই মুক্তি পাবে বাপ্পা মজুমদারের নতুন গান শূণ্যপুর - গ্লোব নিউজ বিডি

 গতকাল বাপ্পা মজুমদার তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জানান, তার গাওয়া নতুন এই গানটি দ্রুতই রিলিজ করতে চলেছেন তিনি।

শূণ্যপুর
এ গানটির কথা লিখেছেন হেনরী লুইস, সুর করেছেন দেবাশীষ গাঙ্গুলী, এস্রাজ বাজিয়েছেন অসিত বিশ্বাস এবং সংগীত পরিচালনা করেছেন শুভেন্দু দাস শুভ।
বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদারের জন্ম একটি সংগীত পরিবারে। তার বাবা বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদার দুজনেই সংগীত অঙ্গনের মানুষ। বাপ্পা মজুমদার দলছুট নামের একটি ব্যান্ডের সদস্য। এ ব্যান্ডে তিনি গায়ক হিসেবে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের লিরিক্সও লিখে থাকেন।

মন্তব্যসমূহ